মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ এসআইআর-এর প্রতিবাদে বারাসাত ব্লক–২ বিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রড, বাঁশ ও লাঠি নিয়ে আচমকা হামলা চালায়।বিডিও অফিসের ভেতরেই পুলিশের সামনে সিপিআইএম কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হন সিপিআইএম নেতা আহমেদ আলী খান। তাঁকে বাঁচাতে গেলে আরও একাধিক সিপিআইএম কর্মীর উপর হামলা চালানো হয়।আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ