সারেঙ্গা: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডা: সুভাষ সরকারের সমর্থনে বিজেপির মিছিল ও পথসভা সারেঙ্গায়
বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পেশায় চিকিৎসক ডাক্তার সুভাষ সরকারের সমর্থনে সারেঙ্গায় নির্বাচনী র্যলি ও পথসভা করলো রাইপুর মন্ডল ৪ বিজেপির পক্ষ থেকে । মঙ্গলবার বিকাল প্রায় ৬ টা নাগাদ এই র্যলি শুরু হয় বিজেপির দলীয় কার্যালয় থেকে এরপর এই রেলি বাজার প্রদক্ষিণ করে সারেঙ্গা চৌরাস্তা মোড়ে হয় পথসভা। এই পথসভা থেকে বর্তমান শাসক দলের বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাইপুর মন্ডল ৪ বিজেপি সভাপতি স