ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার সুরক্ষায় ৩২ টি দেশের ক্ষুদ্র ও চিরাচরিত মৎস্যজীবীদের প্রতিনিধিরা নয়াদিল্লিতে একত্রিত হয়ে ২১ শে নভেম্বর দিনটিকে বিশ্ব মৎস্যজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। আজ অর্থাৎ শুক্রবার ২১ শে নভেম্বর বিনপুর ১ ব্লকের লালগড়,বিনপুর সহ একাধিক এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। প্রচলিত মৎস্যচাষ ও মাছ ধরার ঐতিহ্য সংরক্ষণে দিনটি যথাযথ ভাবে পালন করে এলাকার মৎস্যজীবী মানুষ।