গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আবগারি দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার রাঙ্গামেটিয়া, ভুড়াশোল,মচড়াজোড় এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৩৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির চারটি অ্যালুমিনিয়ামের হাড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।