বারুইপুরের বুকে প্রথমবার সোশ্যাল মিডিয়া টিম ও তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ সূত্র মারফত জানা গিয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 26-10-2025 রবিবার বেলা ২টায় উত্তরভাগ চাণক্যপুরীতে "বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্মেলন" অনুষ্ঠিত হবে।