গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর। শনিবার আনুমানিক রাত্রি 9:00 নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানা এলাকার দমদহি,গোরাডি,মুখগোড়া,পুঞ্চা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।অন্যদিকে মত তৈরির তিনটি ড্রাম ও একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।