যেকোন রকম দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ কি ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত বিদ্যালয়ের পড়ুয়াদের হাতেকলমে শেখালেন NDRF-এর কর্মীরা। মঙ্গলকোটের নতুনহাট এসডিএম গার্লস হাইস্কুলে শনিবার আনুমানিক সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই সচেতনতা শিবির চলে দুপুর ১টা পর্যন্ত। বাস্তব জীবনে চলার পথে বিভিন্ন পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রক্ষা করা যাবে সেবিষয়ে পড়ুয়াদের এদিন সচেতন করা হয়।