গত দুদিন আগে পাল্লা ক্যাম্পের উদয় সংঘের মাঠে সভা করে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের ব্যক্তিগত আক্রমণ করে এস আই আর নিয়ে নানা কথা বলে গেছেন। আজ সেই মাঠেই পাল্টা সভা করলেন তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাটি করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। ছিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,