মৃতের নাম কালীপদ দাস(৫১)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন তারিখ সকালে জমিতে ধান কাটার সময় তাঁর ডান পায়ে সাপে কামড়ায়। তাঁকে বোলপুরের সিয়ান হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।