ঝালদা ১: প্রায় দিনই স্কুল বন্ধ,অঘোষিত বন্ধ পঠন-পাঠন ও মিড ডে মিল, হেপাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
প্রায় দিনই স্কুল বন্ধ, ইচ্ছেমতো আসা যাওয়া, অঘোষিত বন্ধ পঠন পাঠন ও মিড ডে মিল, অভিভাবক থেকে পড়ুয়ারা ক্ষোভ উগরে দিলেন শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি পুরুলিয়া জেলার ঝালদা ৩ নং চক্রের হেপাদ প্রাথমিক বিদ্যালয়ের। ওই স্কুলের একমাত্র শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের একাংশ। বুধবার দুপুর ১২ টা নাগাদ বড়টাঁড় গ্ৰামের বিমল কুমার মাহাতো, সুদর্শন মাহাতো, ইন্দিরা মাহাতো ও অনিতা মাহাতোদের অভিযোগ স্কুলের পঠন পাঠন ও মিড ডে মি