খড়্গপুরে আয়োজিত হল নতুন বছরের উদযাপন এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ বৃহস্পতিবার পয়লা জানুয়ারি একদিকে যেমন নতুন বছরের সূচনা তেমনই অপরদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। খড়গপুর শহরে ইন্দা এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন বিকেলে প্রায় পাঁচটা নাগাদ আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। উদযাপন করা হলো দিনটিকে।