আজ রুদড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR সম্পর্কিত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রানিবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুম্ভকার। এই সভায় বুথ সভাপতি, নেতৃত্ব এবং বি.এল.এ–রা অংশ নেন। সভায় SIR সংক্রান্ত বিভিন্ন দিক, কাজের পদ্ধতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দলের নেতৃত্ব উপস্থিত কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা প্রদান করেন এবং সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।