পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে যুবকের বাড়ি মুর্শিদাবাদ এলাকায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।