পদের বৈধতা প্রমাণ করতে তৎপর কোচবিহার টাকাগাছ-রাজারহাটের দুই তৃণমূল অঞ্চল সভাপতি। শনিবার নীরেন্দ্রনাথ রায় সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন কেউ বা কারা টাকাগাছ রাজারহাট অঞ্চলের কমিটির ঘোষণা করে ছবি ফেসবুকে পোস্ট করে বিভ্রান্তি তৈরী করছে। এই কমিটির অঞ্চল সভাপতি জায়গায় নাম রয়েছে ব্লক সভাপতি ঘনিষ্ট মীর মহিরুদ্দিনের ।এই পোস্ট কে তারা ভুয়ো পোস্ট বলেন উল্টোদিকে অভিযোগকারী নীরেন্দ্রনাথ রায় নিজেই ভুয়ো বলে কটাক্ষ করেন ব্লক সভাপতি ঘনিষ্ট মীর মহিরুদ্দিন।