বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আনতে জেলা শাসকের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে মৃত ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং পরিযায়ী শ্রমিকদের সমস্ত রকম সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জেলা শাসক। প্রশাসনের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে ফেরে।