পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বাজার কারবালা মার্কেটে দাওয়াতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করল নওজোয়ান কমিটি। মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে এলাকাবাসীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে ইফতারে সামিল হন, যা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল নজির সৃষ্টি করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের