পুরুলিয়া ঝাড়গ্রাম ভায়া মানবাজার রেলপথ লাইনের সার্ভের কাজ সম্পূর্ণ শেষ।এমনই জানালেন রেলের এক আধিকারিক।বৃহস্পতিবার মানবাজারের যে সমস্ত এলাকা দিয়ে রেল পথ যাবে এবং স্টেশন হবে সেই জায়গা গুলি পরিদর্শন ও মাপ জোক করে রেলকর্মীরা।মানবাজার দু'নম্বর ব্লকের বেলডি ও তেলিকোচা মোড়ে আধিকারিকেরা ভিজিট করেন।