৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় ইসলামপুর হাই স্কুল মাঠে ,জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামপুর মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল। উপস্থিত ছিলেন ইসলামপুর জেলার পুলিশ সুপার জবি থমাস, মন্ত্রী গোলাম রাব্বানী, পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অনেকে। এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ছাত্র-ছাত্রীরা অংশ নেয় কুচকাওয়াজে। মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলের অবদানের কথা স্মরণ করেন।