ধৃতের নাম শেখ আল্লারাখা ওরফে মুস্তাক। শক্তিগড় থানার তাঁতখণ্ডের পূর্বপাড়ায় তার বাড়ি। ঘটনার দিন রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাকাকে বঁটি দিয়ে কোপানোর কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। তার দেখানো জায়গা থেকে বঁটিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁতখণ্ড পূর্বপাড়ার বাসিন্দা শেখ হানিফ বাড়িতে কুমড়ো ও লাউগাছ বসিয়েছেন। এনিয়ে ভাইপো মুস্তাকের সঙ্গে তাঁর বিবাদ তৈরি হয়। মঙ্গলবার বেলা ৩টে নাগাদ মুস্তাক কাকার বাড়িতে এসে তাঁকে কোপায়।