রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি গ্রামের বাসিন্দা অরূপ কুমার রায়চৌধুরীর হাতে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ সেই উন্নয়নের পাঁচালি সহ স্মারক সম্মাননা তুলে দিলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। পাশাপাশি বিধায়ক মুখ্যমন্ত্রীর চিঠিও তুলে দেন অরূপবাবুর হাতে।