এসআইআর নির্দেশনামা মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলনে নামেন হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা। বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের তৃণমূল লিগাল সেলের আইনজীবী ও জেলা আদালতের আইনজীবীরা মিলিতভাবে একটি প্রতিবাদ সভা করেন। শহরের সমাজপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন আইনজীবী লিগাল সেল