আবারও তারাপীঠে মারপিটের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। সোমবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ তারাপীঠের একটি স্টুডিও সংলগ্ন এলাকায় দু’পক্ষের মধ্যে ঘটে যায় তীব্র মারপিটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় জড়িত উভয় পক্ষই বাইরে থেকে আগত পূর্নাথি। অভিযোগ, এক পক্ষের একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তায় বিশৃঙ্খল আচরণ করছিলেন। সেই সময় মন্দির থেকে হোটেলের দিকে ফিরছিলেন অপর পক্ষের পরিবারের সদস্যরা। অভিযোগ ওঠে, ওই মদ্যপ ব্যক্তি পরিবারের দুই তরুণীর সঙ্গে অশালী