মাটির স্বাস্থ্য ও উর্বরতা বিষয়ক সচেতনতা মূলক শিবির। সোমবার আড়শা কৃষি দফতরের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয় সিরকাবাদ পশু চিকিৎসা কেন্দ্রের সভাকক্ষে। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক, ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাত প্রমুখ। মাটির সঠিক পুষ্টি উপাদান ছাড়া ফসল ভালো ভাবে বাড়তে পারে না । মাটির পরীক্ষা কি ভাবে করা যায়, জমির মাটির রোগ হলে,কেমন ভাবে সারবে সেই রোগ,সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয় শিবিরে।