হরিহরপাড়া: কলা লোড করতে যাওয়ার সময় গঙ্গাধারী পাকড়তলা এলাকায় লরি-বাইক মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক আরোহী, আটক লরি
নওদায় লরি-বাইক মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক আরোহী, আটক লরি মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারি পাকড়তলা এলাকায় রবিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগামী লরি ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গেছে, কলা লোড করতে যাওয়া দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক আরোহী। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিহরপ