মালদা জেলার গাজোল ব্লকের কদু বাড়ি শ্মশানে অবস্থিত শ্রী শ্রী জোড়া মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বাউল গান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এদিন মঙ্গলবার রাত্রি প্রায় ৯টা নাগাদ কদু বাড়ি শ্রী শ্রী জোড়া মন্দির শ্মশান ভক্তবৃন্দ কমিটির পরিচালনায় এই বাউল গান উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান জমে ওঠে।উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের ৩৩ তম বাউল গান উৎসব, যা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই বহু ভক্ত ও দর্শকের সমাগম লক্ষ্য করা যাচ্