বীরসা মুন্ডা'র ১৫০ তম জন্মদিন পালন হলো অযোধ্যা পাহাড়ে। পশ্চিমবঙ্গ আদিবাসী মুন্ডা মুন্ডা কল্যাণ সমিতি অযোধ্যা শাখা ও বীর-বীরসা ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার বিকাল ৪ টা পর্যন্ত অযোধ্যা পাহাড়ে হিলটপে অনুষ্ঠিত হলো বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। এদিন সেখানে বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সমাজের নানান বিষয় নিয়ে বক্তব্য রাখা হয়। উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা কেদার সিং মুড়া, যামিনী সিং লায়া, অখিল সিং সর্দার প্রমুখ।