জঙ্গলের ভেতরে রাতের অন্ধকারে হাতি কোথায় রয়েছে! লোকালয়ের কাছে আসছে কিনা! তা জানতে মেদিনীপুর বন বিভাগ চালু করল থার্মাল ড্রোন প্রযুক্তি। বনকর্তারা জানিয়েছেন-দিনের বেলা হাতির অবস্থান জেনে মানুষকে সতর্ক করা যেত। এবার রাতের বেলাও ড্রন চালিয়ে হাতির অবস্থান চিহ্নিত করে মানুষকে সতর্ক করা যাবে। নেওয়া যাবে ব্যবস্থা।