এনিউমারেশন ফর্ম আপলোড করবেন না বিএলওরা। এই দাবিতে শুক্রবার দুপুর সাড়ে তিনটের সময় মহকুমা প্রশাসনিক ভবনে প্রশিক্ষনের সময় বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন বিএলও। প্রশিক্ষন না নিয়ে কয়েকজন বিএলও বেরিয়ে যান। ক্ষুব্ধ বিএলওরা ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মহকুমা শাসক সুমন বিশ্বাসকে হস্তক্ষেপ করতে হয়। তারপর স্বাভাবিক হয় পরিস্থিতি।এনিউমারেশন ফর্ম ফিলাপের সময় ভুল হলে সেটা কি ভাবে ঠিক করতে হবে। ফর্ম কি ভাবে আপলোড করতে হবে।