আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়ার পাড়া বিধানসভায় জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শিক্ষক অলোক বাউরী বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁওতালডি এক নম্বর গেট এলাকায় একটি মিছিল ও পথসভা করে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন।এদিন সন্ধ্যায় দলীয় পতাকা নিয়ে সমর্থক ও কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি সাঁওতালডি এক নম্বর গেট সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং শেষে একটি পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয