কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য আন্দোলনে নামল ইউনিভার্সিটির স্কলার সহ ছাত্ররা। "চেয়ারে ধুলো, মনে ব্যাথা, ভিসি চাই, নাহলে মাথা", এই স্লোগান তুলে আজ তারা বিক্ষোভে সামিল হন। স্থায়ী উপাচার্য না থাকার জন্য থিসিস সাবমিট করার পরেও PHD শেষ হয়নি স্কলারদের। কারণ PHD শেষ করার জন্য যে প্রসেস আছে, তাতে স্থায়ী উপাচার্যের প্রয়োজন হয়। অনেক PHD স্কলার স্কলারশিপের টাকা পাচ্ছেন না, তাতে সমস্যায় পড়ছেন তারা।