ফাঁসির আসামীর মত শেষ ইচ্ছে শুভেন্দুর কাছে হারার! দিনহাটায় টিপ্পনী কেটে শুভেন্দু কে চ্যালেঞ্জ মন্ত্রী উদয়নের। বুধবার রাত ৮টা নাগাদ এমনই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, "দিনহাটায় উদয়ন গুহের বিরুদ্ধে যদি বিজেপির মণ্ডল সভাপতি কিংবা শক্তি প্রমুখকে দাড় করিয়ে দেয়া হয়, তবুও সেই প্রার্থী জিতবে, কিন্তু উদয়ন গুহ হারবে।" বুধবার সাংবাদিকদের কাছে কথা বলতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ