পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের চতুর্থ নদীয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে রবিবার ডাক্তার বিয়ার আম্বেদকর নগর গয়েশপুরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মঞ্চ সুকান্ত সদনে। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের গয়েশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে গয়েশপুরের কানপুর এলাকায় একটি পথসভা করা হলো। পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের গয়েশপুর এরিয়া কমিটির নেতৃত্ব এবং সদস্যরা। উল্লেখ্য এই জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য।