হোগলবেরিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার: ২ জন গ্রেপ্তার, উদ্ধার ২৭.৫ কেজি গাঁজা।অবৈধ মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল কৃষ্ণনগর পুলিশ জেলার হোগলবেরিয়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে হোগলবেরিয়া থানার ওসি দীপঙ্কর মণ্ডল-এর নেতৃত্বে মঙ্গলবার বৌষমারি তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম আকবর মণ্ডল (৫৫), বাড়ি গোপালপুরঘাট মণ্ডলপাড়া।