ডেঙ্গুতে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পথে নামল বিজেপি। আজ বিকেল পাঁচটা নাগাদ হাতিবাগানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বোরো নম্বর দুই অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী ও নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, শহর জুড়ে একের পর এক ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটলেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ রহস্যজনকভাবে নীরব।