আই প্যাক দপ্তর সহ আইপ্যাক দপ্তরের কর্ণধারের বাড়িতে ইডির হানা। আর যাকে ঘিরে ধুম-ধুমার আজ সারাদিন। সেই বিষয়ের প্রতিবাদে আজ বীরভূমের সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়কের উপর প্রতিবাদে পদযাত্রা সহ পথসভা করলেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য আজ আইপ্যাক দপ্তর সহ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে আচমকায় হানাদেয় ইডির দল , সেই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠে ময়ূরেশ্বর দুই নম্বর তৃণমূল নেতৃত্ব।