বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার বিকেলে বাঁকুড়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুরের বিধায়ক কার্যালয়ে আয়োজিত হল বিজেপির গুরুত্বপূর্ণ একটি সংগঠনিক বৈঠক। রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তেওয়াড়ী জানান আগত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে সংগঠনকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যেই সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন বৈঠকে।