লক্ষীর বাজার ভূতকুড়া গ্রামে ১২টি পরিবারের BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দাবি তৃণমূলের। বুধবার বিকেল তিনটে নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি এদিন ১২টি বিজেপি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া মেলেনি।