পূন্যাহুতির মধ্য দিয়ে রাজনগরে গৌড় কৃষ্ণ কথা মহোৎসব সম্পন্ন হল মঙ্গলবার। রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী নিশিথ কুমার গড়াইয়ের উদ্যোগে এবং স্থানীয় হাজার হাজার ভক্তদের সহযোগিতায় রাজনগরের ডাকবাংলো পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দিরে, এই উপলক্ষে নয় দিবসীয় গৌর কৃষ্ণ কথা মহোৎসব অনুষ্ঠিত হয়। গত ৯ দিনে এখানে প্রায় ১০ থেকে ১১ হাজার ভক্তের সমাগম হয়েছিল বলে জানা গেছে। প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন থেকে আগত শ্রী গোস্বামী রাজেশ কিশোর জী মহারাজ।