আজ অর্থাৎ ৩১ জানুয়ারি বিকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরতলা নিউ কালী বাজার প্রাঙ্গণে, শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক, এদিন বিরোধী দল থেকে বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক, এদিন উন্নয়নমূলক কাজের ডকুমেন্টেশন উপস্থাপনা করা হয়েছে