মুর্শিদাবাদ জেলার রেজিনগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুলশিক্ষকের।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিক্ষক উৎপল বিশ্বাসের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রতিদিনের মতো এদিনও তিনি স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। পলাশী স্টেশন থেকে ট্রেন থেকে নেমে এক সহকর্মীর বাইকে করে জাতীয় সড়ক ১২ নম্বর ধরে স্কুলে যাচ্ছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে একটি মালবাহী লরি বাইকটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন উৎপলবাবু।