বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কিষাণ মোর্চার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে হাড়োয়ার একটি অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও দোয়ার মজলিস। উপস্থিত ছিলেন ছিলেন জেলা কিষাণ মোর্চার সভাপতি তরিকুল আলম, তৃণমূলের হাড়োয়া ও মিনাখাঁ বিধানসভার কো -অর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা সহ শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ইফতার মাহফিল থেকে সম্প্রীতির বার্তা দেন তরিকুল আলম এবং আব্দুল খালেক মোল্লা।