হাড়োয়া: হাড়োয়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
রবিবার রাত নটা নাগাদ হাড়োয়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা বছর ২২ বয়সের এক গৃহবধূর। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে এদিন সন্ধ্যায় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।