নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের,ঘটনায় গুরুতর আহত এক কিশোর সহ আরও একজন।সোমবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার টামনা রাজ্য সড়কে জিতুজুড়ি পেট্রোল পাম্পের সামনে।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। আহতদের নাম সৌরভ মাহাতো এবং রোহিত মাঝি।এদের মধ্যে সৌরভ মাহাতোর মাথায় গুরুতর আঘাত থাকায় তাঁকে বাঁকুড়া স্থানান্তরিত করে চিকিৎসক।