বলরামপুর: ডাকাতি ও এটিএম জালিয়াতির ছক বানচাল করে শালবনি এলাকায় আন্তরাজ্য 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বলরামপুর থানার পুলিশ
আন্তরাজ্য পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা আদালতে পেশ করলো বলরামপুর থানার পুলিশ। পুলিশ ধৃতদের নিজেদের হেপাজতে নিতে চেয়ে আবেদন করলে আদালত ধৃতদের তিন দিনের পুলিশ হেপাজতে মঞ্জুর করেন। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা।