আজ আঘন সাঁকরাইত বা অগ্ৰহায়ণ সংক্রান্তিতে বেলপাহাড়ী তথা সমগ্র জঙ্গলমহল জুড়ে পালিত হল ছোট মকর। মঙ্গলবার ছোট মকর উপলক্ষে বেলপাড়ীর একাধিক এলাকায় হয় মোরগ লড়াই। ছোটো মকরের দিন থেকে সমগ্র জঙ্গলমহল জুড়ে শুরু হয়ে গেল টুসু পরব। একমাস ধরে চলবে টুসু পরব। আজকের দিনটি ছোট মকর হিসেবে পালন করেন জঙ্গলমহলের মানুষ। এদিন রাতে ঘরে ঘরে হয় পিঠে। মাংস পিঠে, গুড় পিঠে,পুর পিঠা আজকের রাতে প্রায় প্রতিটি ঘরে হয়।