ক্ষ্যাপা ছেলের খেপি মা! জানা যায় নরেন ক্ষ্যাপা হাত ধরেই সূচনা কাটোয়ার খেপি মায়ের। কালী মূর্তিকে প্রায় পাঁচ কেজি সোনা ও নয় কেজি রুপো দিয়ে সাজানো হয় থাকে। সোনার মুকুট, থেকে শুরু করে সোনার সিতা হার, সোনার বালা থেকে শুরু করে সোনা-রুপোর নানান গয়নায় ভরে ওঠে মায়ের মূর্তি।আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কাটোয়া শহরের ভাগীরথীর তীরে খ্যাপাকালী পাড়া জঙ্গলে ভরা ছিল। আজ সেই জঙ্গলে গড়ে উঠেছে খ্যাপাকালী পাড়া। চারিদিকে জনবসতি। এখন ঝা চকচকে সুবিশাল মন্দিরে।