রবিবার রাত্রে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঘুনাথপুর থানার নব নিযুক্ত নতুন আই সির সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।এদিন তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান হয়।উপস্থিত ছিলেন রঘুনাথপুর ২ব্লক তৃণমূলের ব্লক সভাপতি গৌরাঙ্গ বাউরি,সহ সভাপতি সন্দীপ মাহাত,জেলা সম্পাদক স্বপন মাহাথা, ব্লকের মহিলা সভানেত্রী রুবি চক্রবর্তী,যুব সভাপতি অম্লান মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।