আজ শুক্রবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর শহরে থাকা তৃণমূলের জেলা কার্যালয়ে আয়োজন করা হয় মেদনীপুর সাংগঠনিক জেলা ST তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। বৈঠক চলাকালীন মেদনীপুর সাংগঠনিক জেলা ST তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকের জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন বিধায়ক সুজয় হাজরা।