খেলা করতে গিয়ে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। বাড়ির সামনের গেটের পিলার ভেঙে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে। মৃত কিশোরের নাম মেরাজ শেখ (১৩)। বাড়ি সামশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরবেলা খেলাধুলার সময় হঠাৎই বাড়ির প্রবেশদ্বারের একটি পিলার ভেঙে তার উপর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।