পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অপরাধে দু'জনকে আটক করল পলাশীপাড়া থানার পুলিশ। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছিল গোপীনাথপুর এর নেতাজি বিদ্যামন্দির হাই স্কুলে পরীক্ষা শুরুর সময় সোহেল শেখ নামে এক পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে সূত্র ধরে বাইরে থেকে সাব্বির শেখ নামে আর একজনকে আটক করে পুলিশ দুজনের বাড়ি কালীগঞ্জ থানার পলাশীতে। এরপরই পরীক্ষা কেন্দ্র থেকে স্কুল কর্তৃপক্ষ দুজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে পলাশীপাড়া থানায়।